চিকিৎসা বিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার পেলেন সুইডেনের নাগরিক সভান্তে পাবো। মানব বিবর্তন এবং বিলুপ্ত মানব প্রজাতির জিন নিয়ে গবেষণার জন্য তাকে এ পুরস্কারে মনোনিত করা হয়েছে।
অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারাবিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হবে। সে হিসেবে আজ ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম।
১০ অক্টোবর (সোমবার) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।