আকাশে নিখোঁজ বিমান, হুলস্থুল কলকাতা বিমানবন্দরে

কয়েক মিনিটের জন্য আকাশে নিখোঁজ বিমান। মুম্বই থেকে কলকাতাগামী বিমানের রেডিয়ো অ্যাক্টিভ সিস্টেমের সঙ্গে এয়ারপোর্ট অপারেশন কন্ট্রোল সেন্টারের যোগাযোগ বিচ্ছিন্ন। আর তার জেরেই ঘটে বিপত্তি। কয়েক মিনিটের জন্য বিমানের খোঁজ না মেলায় উদ্বিগ্ন এয়ার ট্রাফির কন্ট্রোল থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ সকলে।

এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, মুম্বই থেকে কলকাতাগামী একটি বিমানের আকাশে পাইলটের সঙ্গে রেডিয়ো অ্যাক্টিভ সিস্টেম, কথোপকথন মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়ে। বারংবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করলেও না মেলায় খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ার ট্রাফিক কন্ট্রোল এর আধিকারিকরা। প্রশ্ন উঠতে শুরু করে খোঁজ না মেলা বিমানটি গেল কোথায়?

অবশেষে টানা ৫ মিনিট ধরে যোগাযোগ চালানোর পর খোঁজ মেলে বিমানটির।স্বস্তি মেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল আধিকারিকদের। এরপর শনিবার সকাল ৯টা ০৫ মিনিট নাগাদ ১৫৮ জন যাত্রী নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

প্রসঙ্গত, এর আগে অর্থাৎ মে মাস নাগাদ ১৯ জন যাত্রী সহ মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় আস্ত একটি বিমান। বিমান বন্দর সূত্রে জানা যায়, নেপালের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের। জানা গিয়েছে, ওই বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ৪ জন ভারতীয়ও ছিলেন।

যদিও, এ ক্ষেত্রে কলকাতাগামী বিমানটির খোঁজ পাওয়া গিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.