নরওয়ে বিমানবন্দরের ড্রোন উড়ানোর অভিযোগে আরও এক রুশ নাগরিক আটক

ন্যাটোর সদস্য নরওয়ের বিমানবন্দরের ওপর ড্রোন উড়ানোর অভিযোগে আরও এক রুশ নাগরিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার আর্কটিক শহর ট্রমসোর বিমানবন্দর এলাকা থেকে ৫১ বছর বয়সী ওই রুশ নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ড্রোন ও ক্যামেরা সরঞ্জামাদি জব্দ করা হয়।

এক সপ্তাহের মধ্যে নরওয়েতে এ ধরনের অভিযোগে রুশ নাগরিক আটকের দ্বিতীয় ঘটনা এটি। জানা গেছে, রাশিয়ার ওই নাগরিক নরওয়ের ওপর দুটি ড্রোন উড়ানোর কথা স্বীকার করেছেন।

বিশেষ করে দেশটির গুরুত্বপূর্ণ এনার্জি অবকাঠামোর ওপর ড্রোন উড়ানো হয় বলে স্বীকারোক্তি দেয়ার পরই শুক্রবার নরওয়ের একটি আদালত আটক দ্বিতীয় রুশ নাগরিকের দুই সপ্তাহের আটকাদেশের অনুমতি দিয়েছে। এই সময়ে তাকে এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

সূত্র: রয়টার্স, ডয়েচে ভেলে, ইউরো নিউজ

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.