এমিরেটস এয়ারলাইন সম্প্রতি দুবাই-ইয়াংগুন-হ্যানয় রুটে একটি দৈনিক ‘লিংকড সার্ভিস’ চালু করেছে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এমিরেটসের অবস্থান আরও সুসংহত হয়েছে। এমিরেটস বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের ১২টি গন্তব্যে চলাচল করছে। নতুন ফ্লাইট চালুর ফলে হ্যানয় ও ইয়াংগুনের মধ্যে ভ্রমণকারী বিমানযাত্রীরা বিশেষ সুবিধা ভোগ করবেন। নতুন ফ্লাইটটি পরিচালিত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের সাহায্যে।
ইয়াংগুন মিয়ানমারে এমিরেটসের প্রথম এবং হ্যানয় ভিয়েতনামে দ্বিতীয় গন্তব্য। এর আগে ২০১২ সালে এমিরেটস হো চি মিন সিটিতে প্রথম ফ্লাইট চালু করে। ২০১৬ সালে স্কাইট্র্যাক্স কর্তৃক বিশ্বের সেরা এয়ারলাইন হিসেবে স্বীকৃত এমিরেটস ৮২ দেশে ১৫৪টি গন্তব্যে চলাচল করছে। অন্যান্য ফ্লাইটের মতো নতুন রুটের যাত্রীরা ইকোনমি শ্রেণীতে ৩৫ কেজি, বিজনেস ও প্রথম শ্রেণীতে যথাক্রমে ৪০ কেজি ও ৫০ কেজি লাগেজ সুবিধা পাচ্ছেন। যাত্রীদের আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এমিরেটসের রয়েছে অনন্য সাধারণ অনবোর্ড বিনোদন ব্যবস্থা। সংবাদ বিজ্ঞপ্তি