উড়োজাহাজ-ফায়ারট্রাক সংঘর্ষে পেরুর রাজধানী লিমার হোর্হে নিহত ২

পেরুর রাজধানী লিমার হোর্হে শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি উড়োজাহাজের সঙ্গে ফায়ারট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে দুই দমকলকর্মী নিহত হয়েছেন। শনিবার ল্যাটাম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের জন্য রানওয়ে ধরে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এয়ারলাইন্সটি জানিয়েছে, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু নিহত হয়নি।

পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যা ৭টায় ২০ জন যাত্রীকে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা গুরুতর ছিল।

মন্ত্রণালয়টি জানিয়েছে, বিমানবন্দরটি থেকে ৬১ জনকে নিকটবর্তী ক্লিনিক ও হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। তারা আহত হয়েছেন না সতর্কতা হিসেবে তাদের সেখানে নেওয়া হয়েছে- তা পরিষ্কার হয়নি। টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়ো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.