শাহজালালে ভারতীয় নাগরিক আটক

Arrest1banglanews2420160822231810অবৈধভাবে সিগারেট আমদানির চেষ্টা করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিক ইরফান আহমেদ সাহাবুদ্দিনকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএ)।

এসময় তার সঙ্গে থাকা ২৬৫ কার্টন সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ ল‍াখ ৯৭ হাজার ৫শ’ টাকা।

সোমবার (২২ আগস্ট) রাতে বিমানবন্দর এপিবিএন’র এএসপি তানজিনা আখতার  এ তথ্য জানান।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দরের ২ নম্বর ক্যানপি পার হওয়ার সময় ওই যাত্রীকে আটক করা হয়।
তার বাড়ি তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে।

তানজিনা আরও বলেন, কম্বোডিয়া থেকে মালয়েশিয়া হয়ে আসা ওই যাত্রী ২ নম্বর ক্যানপি পার হওয়ার সময় তার সঙ্গে তাকা দুটি ট্রলি ব্যাগ তল্লাশি করলে ২৬৫ কার্টন ইজি সিগারেট পাওয়া যায়।

আটক ব্যক্তির পাসপোর্টে দেখা যায় তিনি বিভিন্ন দেশে প্রায়ই যান, বলেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.