অভিনব কায়দায় পোস্টাল র্পার্সেলে বাংলাদেশী মূদ্রা পাচারকালে জব্দ

postal4শুল্ক গোয়েন্দা শাহজালালে পোস্টাল র্পার্সেলে চীনে পাচারকালে বিপুল পরিমান দুই টাকা নােটের বাংলাদেশী মুদ্রা জব্দ করা হয়েছে।

 

এতদিন মুদ্রা পাচার বলতে আমরা ডলার, ইউরো বা অন্যান্য বিদেশী মুদ্রার পাচারকে বুঝতাম, যা মূলত দেশের টাকায় বিদেশে সেকেন্ড হোম বা ভোগ বিলাসে ব্যয় হয়৷ কিন্তু বাংলাদেশী মুদ্রা ফরেন পোস্ট অফিসের মাধ্যমে পার্সেলে বিদেশে পাচারের ঘটনা ঘটায় অভিনব মনে হয়ছে৷ তাও আবার সবগুলো নতুন দুই টাকার নোট৷

postal5

পোস্টালের কাগজ অনুযায়ী এগুলো ডা. রেদওয়ান আল করিম ভূইয়া হংকং ও বেইজিং এর দুটো দেশে পাঠানাের চেষ্টা করেন৷ ডা. রেদওয়ান থাকেন ১৪/৩-B, North-west Jatrabari( 2nd floor) Dhaka-1204 এ।

 

হংকং পাঠানো হয় গৎ. Mr. Bao Rui, Flat-D, 7/F BLKI, Kam Shan Bklg. 29 Taiwai Road. Shatin Nt Hong kong। এই প্রাপকরে কাছে একটি র্পাসলেে মোট ২৪ টি প্যাকটেে ২৪,০০০ নোট (প্রতি প্যাকেটে ১০০টি ১০×১০বান্ডিল= ১০০০ টি নোট) পাঠান।

অন্য র্পার্সেলটি Shifeng Jin. FuRonglui, Beijing, China বরাবর ০৪ প্যাকটেে ৪,০০০ টি দুই টাকার নোট পাচারের চেষ্টা চলে।

 

postal3মোট নোটের পরিমান ২৮,০০০ এবং টাকার পরিমান ৫৬,০০০। দুটো র্পার্সেলের ওজন ২৮ কেজি। পোস্টাল র্পার্সেলে এইভাবে বাংলাদেশী মুদ্রা প্রেরণ করা যায় না।

 

এতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রন আইন ভঙ্গ হয়ছে। ঘোষণা ছাড়া এই টাকা প্রেরণ করায় শুল্ক আইনে মিথ্যা ঘোষণার অপরাধ সংঘটিত হয়ছে।postal

গোপন সূত্রের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল অবস্থান নিয়ে শাহজালালের ফরেণ পোস্ট অফিস থেকে এগুলো জব্দ করে ৷

 

পোস্ট অফিস ও অন্যান্য দপ্তরের উপস্থিতিতে এগুলোর ইনভেন্টরি সম্পন্ন করা হয়।

কী কারণে এই দুই টাকার নোট পাচারের চেষ্টা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। টাকার প্রেরককে খুঁজে বরে করে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.