বিমান না পাঁচতারা হোটেল? তাক লাগাবে রোনাল্ডোর প্রাইভেট জেট

ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে সৌদি আরবে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর এই যাত্রায় ধরা পড়েছে রোনাল্ডোর বিলাসবহুল প্রাইভেট জেট।


সৌদির পথে যাওয়ার সময় বিমানের ভেতরের একাধিক ছবি শেয়ার করেছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ। অন্দরের সাজসজ্জা তাক লাগিয়ে দেওয়ার মতো।

রোনাল্ডোর প্রাইভেট জেটের ভেতরে উঁকি দিলে কারও বাড়ির ড্রয়িংরুম বলে ভ্রম হতে পারে। আরামদায়ক খাসা সোফা, সামনে বড় টেবিল। জানালা দিয়ে মেঘরাশি দেখতে দেখতে গন্তব্যে পৌঁছে যাওয়া।

বিমানের ভেতরে রয়েছে জোড়া বিছানা। বাড়ির নরম গদির বিছানার মতোই আরামের। রোনাল্ডোর বান্ধবী জর্জিনা বোধহয় সেটাই বোঝাতে চেয়েছেন।

বিমানে চেপে সৌদির উদ্দেশে পাড়ি দিয়ে ইনস্টাগ্রামে অনুরাগীদের ভিডিয়ো বার্তা দিয়েছিলেন রোনাল্ডো।

সর্বাধিক ১০ জন মানুষের বসার জায়গা রয়েছে বিমানে। বসা ও শোয়ার জায়গার পাশাপাশি রয়েছে রান্না বান্নার ব্যবস্থা। রয়েছে মাইক্রোওয়েভ, ফ্রিজ-সহ প্রয়োজনীয় সব জিনিস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.