আলাস্কায় মধ্যাকাশে দুই প্লেনের সংঘর্ষে নিহত ৫

1472697200যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দু’টি ছোট বাণিজ্যিক প্লেনের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। দুর্ঘটনায় কোনো প্লেনেরই আরোহীকে জীবিত পাওয়া যায়নি।

রাজ্যের ‍রাশিয়ান মিশন গ্রামের কাছে একটি দুর্গম এলাকার আকাশে এ সংঘর্ষ হয়। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বৃহ্স্পতিবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

আলাস্কা ন্যাশনাল গার্ডের একজন কর্মকর্তা জানান, আলাস্কার হ্যাগেল্যান্ড এভিয়েশনের একটি প্লেন ও আলাস্কান অ্যাডভেঞ্চার্সের একটি প্লেনের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দু’টি প্লেনেরই কাউকে জীবিত পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে প্লেনের সংঘর্ষ খুব কমই ঘটে থাকে। যদি ঘটেওবা, সেসব বেশিরভাগ ক্ষেত্রেই এয়ারপোর্টের কাছাকাছি হয়ে থাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.