‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া

এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমনটিই দাবী করেছে দেশটির সংবাদমাধ্যম। প্রথম ‘সলিড-ফুয়েল’র এই ক্ষেপণাস্ত্রটির নাম দেয়া হয়েছে ‘হওয়াসং-১৮’।

গত বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ধরা পড়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রযুক্তিতে। এর পরিপ্রেক্ষিতে জাপান তাদের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডো থেকে লোকজনকে নিরাপদেও সরে যাওয়ার নির্দেশ দেয়।

 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএও শুক্রবার সকালে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায়। তাদের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধানে ছিলেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী, কন্যা ও ক্ষমতাধর বোন কিম ইয়ো জং।

বিবিসির খবরে বলা হয়েছে, লিকুইড-ফুয়েলের ক্ষেপণাস্ত্রের চেয়ে সলিড-ফুয়েলের ক্ষেপণাস্ত্র অনেক দ্রুত ছোড়া যায়, যাতে এগুলোকে ইন্টারসেপ্ট (শনাক্ত ও প্রতিহত) করা কঠিন হয়ে পড়ে।

এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, ‘হওয়াসং-১৮’র সফল পরীক্ষা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ভয় ও উদ্বেগ বাড়াবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.