জম্মু ও কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৫ ভারতীয় সেনা নিহত

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লেগে ৫ ভারতীয় সেনা সেনা নিহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে গাড়িটি ভিম্বার গলি থেকে সংগিওটের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ভিম্বার গালি থেকে পুঞ্চ জেলার সংগিওটের দিকে যাওয়ার সময় আগুন ধরে যায়। এই ঘটনায় পাঁচ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

গত সপ্তাহে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের ভাটিন্ডায় একটি সামরিক স্টেশনের ভেতরে গুলিতে চার ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.