এয়ারপোর্ট নয় যেন ডানা মেলা বাজপাখি

asgabat_airport_turkemanistan_25268_1474170856তুর্কমেনিস্তানের রাজধানী অ্যাসগাবাটের নতুন এয়ারপোর্টটি দেখলে আপনার কাছে এটিকে ডানা মেলা কোনো বাজ পাখি মনে হবে।

আর সত্যি তাই, যেটি দেখতে ঠিক ডানা মেলা বাজপাখির মতই।

দেশটির জাতীয় বিমান সংস্থার প্রতীকের সঙ্গে মিল রেখে ডিজাইন করা হয়েছে আন্তর্জাতিক এই এয়ারপোর্টটির।

নতুন পাঁচতলা এই এয়ারপোর্ট ভবনটি তৈরিতে খরচ হয়েছে প্রায় আড়াই শ’ কোটি ডলার।

বলা হচ্ছে, প্রতি ঘণ্টায় এক হাজার ৬০০ শ’র বেশি যাত্রীর আসা-যাওয়া প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষমতা রয়েছে এই এয়ারপোর্টের।

অবশ্য স্বৈরতান্ত্রিক শাসনের কারণে দেশটিতে খুব কম বিদেশীই বেড়াতে যান।

২০১৫ সালের সরকারি হিসেবে এক লক্ষ পাঁচ হাজার জন বিদেশী পর্যটক তুর্কমেনিস্তান ভ্রমণ করেছেন।

যদিও বিপুল প্রাকৃতিক শক্তির মজুদের জন্য তুর্কমেনিস্তান বিখ্যাত। এছাড়া দেশটিতে ভিসা পাওয়াও বেশ কঠিন।

তবে, দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্ডিমুখামেদভ নিজের দেশকে ট্রানজিট দেশ হবার খুব সম্ভাবনা আছে বলে দাবী করেন।

বিভিন্ন শৈল্পিক স্থাপনা বা ভবনের জন্য খ্যাতি আছে অ্যাসগাবাটের, শহরে একটি পাবলিশিং হাউজ আছে যার আকৃতি একটি খোলা বইয়ের মতো।

এছাড়া শহরে বর্তমান প্রেসিডেন্ট এবং তার পূর্বসূরীর বিশাল আকৃতির স্বর্ণ মূর্তিও রয়েছে। খবর বিবিসি বাংলা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.