দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চারদিনে এক হাজার ৭৩৭টি মনোনয়নপত্র বিতরণ করেছে জাতীয় পার্টি। এর মধ্যে ২০ নভেম্বর থেকে চারদিনে বিতরণ করা হয়েছে যথাক্রমে ৫৫৭, ৬২২, ৩৩১ ও ২২৭টি। খবর বাসস।
প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার (২৪ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণের পাশাপাশি জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি হচ্ছে- আজ সকাল ১০টায় রংপুর বিভাগ ও বিকাল ৩টায় রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ, ২৬ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ।