আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা আজ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হবে আজ সোমবার। এদিন সন্ধ্যায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার (২১ জানুয়ারি) দুপুরে ক্ষমতাসীন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জরুরি এ সভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা অংশ নেবেন।

সবশেষ গত বুধবার (১৭ জানুয়ারি) দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথসভায় বসে আওয়ামী লীগ। ওইদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.