উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে ৭৩ জনকে বহিষ্কার

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় ৭৩ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

আজ শুক্রবার (২৬ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

বহিষ্কৃত ৭৩ জনের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন রয়েছেন।

 

আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.