সন্দ্বীপে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান সহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

মিলাদ মুদ্দাচ্ছির, সন্দ্বীপ (চট্রগ্রাম) প্রতিনিধি

চাঁদাবাজি, ভয়ভীতির অভিযোগ এনে সন্দ্বীপের সাবেক এমপি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ৩৭ জনের নাম উল্লেখ করে সন্দ্বীপ থানায় এজহার অভিযোগ দায়ের করা হয়েছে। তাছাড়া এ এজহারে ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

রবিবার ( ৬ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদল থেকে সদ্য অব্যহতি পাওয়া সন্দ্বীপ পৌরসভা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন বাদী হয়ে সন্দ্বীপ থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন – সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল ইসলাম নজরুল, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রবিউল আলম সমির, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও সাংবাদিক সহ মোট ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় মোট ১১ জন কে সাক্ষী করা হয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান , মামলার তদন্ত করা হচ্ছে। একই সাথে আসামীদের গ্রেপ্তারে অভিযানও চলছে। ইতিমধ্যে ১ জনকে আটক করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.