পর্যটনকে ঘিরে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৫ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পর্যটন বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে স্পটগুলোতে দেশীয় পর্যটকদের আসা যাওয়া রয়েছে প্রচুর। তবে এ স্পটগুলোতে যেন বেশি বিদেশি পর্যটক আসে সেজন্য বিশেষ ব্যবস্থা রাখা উচিত।
তিন দিনব্যাপী ট্যুরিজম ফেয়ার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জানিয়ে আয়োজকরা জানান, মেলাকে কেন্দ্র করে থাকবে কমিউনিটি বেজড ট্যুরিজম প্রদর্শনী, পর্যটন বিষয়ক সেমিনার, শিশুদের জন্য বিউটিফুল বাংলাদেশ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন আয়োজন।