টোকিওর আকাশে মুগ্ধতা ছড়াল লুফথানসার অত্যাধুনিক A350
জাপানের টোকিও হানেদা বিমানবন্দর থেকে আকাশে উড়াল দিচ্ছে জার্মানির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা Lufthansa–এর অত্যাধুনিক Airbus A350-900 উড়োজাহাজ ‘Rostock’। মসৃণ টেকঅফ, আকর্ষণীয় ডানা এবং A350-এর স্বতন্ত্র নকশা বিমানের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে।
গত ১৯ জানুয়ারি টোকিওর হানেদা (HND) বিমানবন্দর থেকে জার্মানির মিউনিখ (MUC) গামী ফ্লাইট পরিচালনা করে বিমানটি। দৃষ্টিনন্দন মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন ইনস্টাগ্রামের এভিয়েশন ফটোগ্রাফার travspotter_।
দীর্ঘপাল্লার রুটে জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিনির্ভর Airbus A350-900 বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় যাত্রীবাহী উড়োজাহাজ হিসেবে বিবেচিত হচ্ছে।
