ইতিহাদ এয়ারওয়েজ এবার টোকিওতে ব্যবহার করতে যাচ্ছে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান

etahad

১ ডিসেম্বর ২০১৬ থেকে আবুধাবি ও টোকিও নারিতা রুটে ব্যবহার করা হবে ইতিহাদ এয়ারওয়েজের বিলাসবহুল ও আরামদায়ক বিমান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।

বিমানটিতে রয়েছে গ্রাউন্ড ব্রেকিং ফার্স্ট স্যুটস, বিজনেস স্টুডিও এবং ইকোনমি স্মার্ট সিট। নতুন এই বিমানটিকে চালু করা হবে বর্তমানে অবিরাম সেবাদানকারী এ৩৪০ বিমানটির পরিবর্তে।

ইতিহাদ এভিয়েশন গ্রুপের প্রধান স্ট্র্যাটিজি এবং প্ল্যানিং অফিসার কেভিন নাইট এর মতে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি ইতিহাদ এয়ারওয়েজের জাপান রুটের তাৎপর্য এবং এয়ারলাইনটির বিশ্বমানের সেবাদানের প্রতিজ্ঞাবদ্ধতাকে প্রতিফলিত করে।

তিনি বলেন , “অপারেশনাল এবং অতিথিসেবা উভয় দিক থেকেই বোয়িং ৭৮৭ একটি অনন্য সাধারণ এয়ারক্রাফট। অতিথিদের লাক্সারী ও কমফোর্ট এর ক্ষেত্রে বিমানটির অতুলনীয় ডিজাইন এবং স্টাইলিশ কেবিনগুলো অন্য সবাইকে হার মানিয়ে দেয়। এছাড়াও ইতিহাদের ইনফ্লাইট সার্ভিস এবং আতিথেয়তা যেমন- ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার এবং বিশেষ ফ্লাইং ন্যানি সুবিধা এয়ারলাইনটির শীর্ষস্থানীয় অবস্থানকে ধরে রাখে।”

বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটিতে রয়েছে সর্বমোট ২৩৫টি আসন যার মধ্যে আছে ৮টি ফার্স্ট স্যুট, ২৮টি বিজনেস স্টুডিও এবং ১৯৯টি ইকোনমি স্মার্ট সিট।

অতি-বিলাসবহুল ফার্স্ট স্যুটগুলো হচ্ছে এক একটি বিশেষ প্রাইভেট লিভিং স্পেস। এতে রয়েছে পলট্রনা ফ্রাউ এর লেদারবিশিষ্ট স্পেশাল সিট যা ছয় ফুট আট ইঞ্চির একটি ছোট ফ্ল্যাট বিছানার সমতুল্য। একসাথে ভ্রমণের বেলায় চাইলে এই বিশেষ স্যুটগুলোকে খুলে ডাবল বেড হিসেবে ব্যবহার করা যাবে। ফার্স্ট স্যুটে আরও আছে ২৪ ইঞ্চি এলসিডি টিভি মনিটর, ব্যক্তিগত ওয়ারড্রব এবং শীতল রিফ্রেশমেন্ট কেবিনেটের সুবিধা। ফার্স্ট ক্লাসের সেবায় নিয়োজিত দক্ষ অনবোর্ড শেফের মাধ্যমে অতিথিরা পাবে অনন্য ‘মেড টু অর্ডার’ ডাইনিং অভিজ্ঞতা যার মাধ্যমে অতিথিরা সরাসরি শেফের সাথে কথা বলে খাবার নির্বাচন করে দিতে পারবে।

বিজনেস ক্লাসের ক্ষেত্রে বিজনেস স্টুডিওগুলোতে রয়েছে ৮০.৫ ইঞ্চি বিশিষ্ট একটি ফ্ল্যাট বিছানা যা বর্তমানে ব্যবহৃত বিমানটির তুলনায় ২০ শতাংশ বেশী দীর্ঘ। বিশেষ পলট্রনা ফ্রাউ লেদারে তৈরি বিজনেস স্টুডিওর আসনগুলোতে রয়েছে ইন-সিট মাসাজ এবং নিউমেটিক কুশন কন্ট্রোল সিস্টেম যা অতিথিদের আরাম নিশ্চিত করতে বিশেষভাবে সক্ষম। প্রতিটি বিজনেস স্টুডিওতে হেডসেট সহ ১৮ ইঞ্চি বিশিষ্ট ব্যক্তিগত টাচ স্ক্রিন টিভি রয়েছে।

ইনফ্লাইট ডাইনিং এর ক্ষেত্রে বিজনেস ক্লাস অতিথিরা পাবে বিশেষ ‘ডাইন অন ডিমান্ড’ অপশনের সাথে তিনটি প্রধান খাবারের আইটেম। ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার সর্বদাই অতিথিদের খাবার ও ওয়াইন নির্বাচন সম্পর্কে সুপরামর্শ দিতে বহাল থাকবে।

বিজনেস ক্লাস অতিথিরা আরও পাবে আরামদায়ক লাউঞ্জওয়্যার ও স্লিপারসহ ইতিহাদ এয়ারওয়েজের বিশেষ অ্যামেনিটি কিটের সুবিধা।

ইকোনমি ক্লাসের অতিথিদের জন্য রয়েছে বোয়িং ৭৮৭ এর বিশেষ ‘স্মার্ট সিট’সুবিধা। বিশেষভাবে ডিজাইনকৃত আসনগুলোর মধ্যে থাকছে ফিক্সড উইং হেডরেস্ট, ১৯ ইঞ্চি বিশিষ্ট প্রশস্ত আসন সুবিধা, মাল্টি পারপাস পিলো এবং প্রত্যেক আসনের জন্য ১১.১ ইঞ্চির ব্যক্তিগত টিভি মনিটর। ইতিহাদ এয়ারওয়েজের বি৭৮৭ আভ্যন্তরীণ ফ্লাইট সেবার বিনোদন ব্যবস্থায় সম্প্রতি যুক্ত হয়েছে প্যানাসনিক ইএক্স৩ আইএফই এর বিভিন্ন ইকুইপমেন্ট।

জাপান রুটে এয়ারলাইনটির বহুজাতিক ও জাপানী ভাষী কেবিন ক্রু এবং ফ্লাইং ন্যানির মত অনন্য সার্ভিস ইতিহাদের বিশ্বমানের সেবার প্রতিফলক। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানে ফ্লাইং ন্যানি সেবায় নিয়োজিত কর্মীরা লন্ডনের নরল্যান্ড কলেজ কর্তৃক বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

জাপানের অতিথিসেবায় বেইজিং হয়ে আবুধাবি এবং নাগোয়ায় সপ্তাহে পাঁচটি ফ্লাইট প্রদানের মাধ্যমে ১ ফেব্রুয়ারি ২০১০ থেকে ইতিহাদ এয়ারওয়েজ প্রথম যাত্রা শুরু করে যা পরবর্তীতে বর্ধিত হয়ে দৈনিক ফ্লাইটসেবায় পরিণত হয় ৩০ মার্চ ২০১৪ তে। একইভাবে জাপান রুটে  সপ্তাহে পাঁচটি নন স্টপ ফ্লাইট প্রদানের মাধ্যমে ২০১০ সালের ২৭ মার্চ থেকে যুক্ত হয় টোকিও নারিতা। এই ফ্লাইটসংখ্যা ৩১ মার্চ ২০১৩ থেকে দৈনিক ফ্লাইট আকারে সেবা প্রদান শুরু করে।

আবুধাবি ও টোকিও নারিতা রুটের ১ ডিসেম্বর ২০১৬ থেকে কার্যকর ফ্লাইটের সময়সূচীঃ

 

ফ্লাইট নং উৎপত্তিস্থল প্রস্থান গন্তব্য আগমন ফ্রিকোয়েন্সি এয়ারক্রাফট
ইওয়াই ৮৭৮ আবুধাবি ২২:১০ টোকিও নারিতা ১৩:০৫ দৈনিক বি৭৮৭-৯
ইওআই ৮৭১ টোকিও নারিতা ২১:২৫ আবুধাবি ০৪:৪৫ দৈনিক বি৭৮৭-৯

ইতিহাদ এভিয়েশন গ্রুপ

 ইতিহাদ এভিয়েশন গ্রুপ একটি বিশ্বব্যাপী নামকরা এভিয়েশন এবং ট্র্যাভেল গ্রুপ যার চারটি ভাগ হচ্ছে- ইতিহাদ এয়ারওয়েজ, দ্যা ন্যাশনাল এয়ারলাইন অফ দ্যা ইউনাইটেড আরব এমিরেট্‌স, ইতিহাদ ইঞ্জিনিয়ারিং এবং এয়ারলাইন ইকুইটি পার্টনার। এই গ্রুপের সাতটি ক্ষুদ্র ইনভেস্টমেন্ট ( এয়ার বার্লিন, এয়ার সিসিলি, আলিতালিয়া, জেট এয়ারওয়েজ, ভার্জিন অস্ট্রেলিয়া এবং সুইস বেজড ডারউইন এয়ারলাইন) ইতিহাদ রিজিওনাল এর অন্তর্ভুক্ত। ইতিহাদ এয়ারওয়েজের বিচরণ মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকায়। এর সর্বমোট যাত্রী ধারণ ক্ষমতা ১১৭। ইতিহাদ এয়ারলাইনের মোট ১২২টি এয়ারবাস এবং বোয়িং এয়ারক্রাফট রয়েছে। এছাড়াও এর ২০৪টি এয়ারক্রাফট এর মধ্যে ৭১টি বোয়িং ৭৮৬এস, ২৫টি বোয়িং ৭৭৭ এক্স এস, ৬২ টি এ৩৫০এস এয়ারবাস এবং ১০টি এ৩৮০এস এয়ারবাস আছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.