নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিলাসী জীবনের অনেক কিছুই ত্যাগ করতে হচ্ছে। এরমধ্যে অন্যতম হচ্ছে তার সোনায় মোড়া প্রিয় বিমান। তার ব্যক্তিগত বিমান বোয়িং ৭৫৭ বিশ্বের সবচেয়ে বিলাসী এবং ব্যয়বহুল বিমানগুলোর মধ্যে অন্যতম।
বুধবারের নির্বাচনে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে যাওয়ার পর তাকে থাকতে হবে কঠোর প্রটোকলে। তাই সখের বিমানটিতে চড়ে আর আগের মতো বেড়ানো হবে না তার।
তারই হাত ধরে আট বছর পরে ক্ষমতায় ফিরল রিপাবলিকান পার্টি।
আজব কাণ্ডকারখানা আর বেফাঁস কথাবার্তায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পর্বকে যেমন ‘রঙিন’ করে তুলেছিলেন, তেমনই রঙিন তার বিলাসবহুল ব্যক্তিগত জীবনও।
থাকেন ‘মাত্র’ ৫৮তলার একটি বাড়িতে। একাধিক বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে ব্যক্তিগত হেলিকপ্টার, একাধিক গল্ফ কোর্স, প্রমোদ তরণী, প্রাইভেট জেটও রয়েছে তার ব্যক্তিগত মালিকানায়।