বিমান ছিনতাইকারীরা গ্রেফতার, যাত্রীরা মুক্ত

libya-plane-1লিবিয়ার বিমান ছিনতাই নাটকের অবসান ঘটেছে। বিমানটির ১১৮ আরোহীর সবাই অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন। অন্যদিকে, বিমান ছিনতাইকারীদের গ্রেফতার করেছে মাল্টা পুলিশ।

এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট।

বিবিসির সংবাদে বলা হয়েছে, ছিনতাইকারীদের গ্রেফতার করা হলেও তাদের প্রকৃত সংখ্যা জানায়নি মাল্টা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফির সমর্থক। কেননা, গ্রেফতার হওয়ার কিছু আগে বিমানটিতে একজনকে গাদ্দাফি যুগের সবুজ পতাকা নাড়াতে দেখা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৩ ডিসেম্বর) যাত্রী ও ক্রুসহ ১১৮জন আরোহী বহনকারী লিবিয়ার বিমানটি ছিনতাই করে মাল্টা বিমান বন্দরে অবতরণ করতে বাধ্য করে ছিনতাইকারীরা।

লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, লিবিয়ার অভ্যন্তরীণ রুটের এয়ারবাস এ৩২০ (আফ্রিকিয়াহ এয়ারওয়েজের উড়োজাহাজটি)-এর ভিতরে একজন ছিনতাইকারী গ্রেনেড বিস্ফোরণ করার ভয় দেখিয়ে বিমানটির গতিপথ পরিবর্তনে বাধ্য করে এবং মাল্টায় নিয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.