আয়ারল্যান্ড থেকে অতিথি সংবাদদাতা : আয়ারল্যান্ডে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার ১৬ ডিসেম্বর রাত ৯ টায় আলিবাবা কাবাব হাউস অ্যান্ড রেস্টুরেন্ট আয়ারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় উপস্তিত ছিলেন আয়ারল্যান্ড আওয়ামীলীগ, আয়ারল্যান্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং আয়ারল্যান্ড ছাত্রলীগ নেতা কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালক করা হয় এবং নব গঠিত আয়ারল্যান্ড ছাত্রলীগ এবং আয়ারল্যান্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের শুভেচ্ছা জানান হয়।
উক্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আয়ারল্যান্ড নব গঠিত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদ হাসান তুহিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আয়ারল্যান্ড আওয়ামীলীগের সহসভাপতি ফয়জুল্লাহ সিকদার। প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল্লাহ সিকদার দেশের শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবী এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আয়ারল্যান্ড আওয়ামীলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রফিক খান।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ন -সাধারণ সম্পাদক ইনজামুল হক জুয়েল। আরও বক্তব্য রাখেন নব গঠিত আয়ারল্যান্ড ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ নোমান চৌধুরি।
আমন্ত্রিত নেতাকর্মীদের মধ্যে আরও বক্তব্য রাখেন, আয়ারল্যান্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনোয়ারুল আলম খোকন, কর্ক আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিপন খান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন -সাধারণ সম্পাদক যীশু বড়ুয়া , যুগ্ন -সাধারণ সম্পাদক শাকিল আহমেদ , সালাহ উদ্দিন ভূঁইয়া, আজমান বাচ্চু, সানাহ উল্লাহ্, হাসানুজ্জামান হাসিব, সজিব নাজমুল, সরোয়ার হোসেন, মোমো রহমান, টিপন বড়ুয়া, রুপেশ বড়ুয়া, হেমায়েত হোসেন এবং অন্যান্যরা।
বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর দিনটি হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যূদয়ের দিন।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একুশ শতকের চ্যালেঞ্ছ মোকাবেলায় এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার অবদান তুলে ধরেন।
বিজয় দিবস উপলক্ষে ২৫ ডিসেম্বর রবিবার বিকেল ৫ টায় আয়ারল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে শিশু কিশোরদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। সভায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন উপস্থিত ছিলেন।