ককপিট থেকে মাতাল পাইলট গ্রেফতার

canada20170102103153কানাডায় একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ আগে ককপিট থেকে এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের দুই ঘণ্টা পর ৩৭ বছর বয়সী এই পাইলটের শরীরে অ্যালকোহলের সর্বোচ্চ বৈধ সীমার তিনগুণ বেশি অ্যালকোহল পাওয়া গেছে।

মাতাল এই পাইলটটির যে বিমানটি উড্ডয়নের কথা ছিল সেটিতে ১শর বেশি যাত্রী ছিল। পরে অন্য পাইলট দিয়ে বিমানটি উড্ডয়ন করানো হয়।

শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে পাইলটের নাম মিরোস্লাভ গ্রোনিশ।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, খুব শিগগিরই আর তাকে বিমান ওড়াতে দেয়া হচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.