যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : নিহত ৪

plane20170104085226যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। বিমানটি আরিজোনা থেকে কলোরাডোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। উড্ডয়নের পর উত্তর-পূর্বাঞ্চলীয় ফোয়েনিক্স এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার বিমান কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চেসনা-২১০ নামের ওই বিমানটি সোমবার রাতে আরিজোনার পেইসন থেকে ১৫ মাইল উত্তরে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই উদ্ধারকারী দল তল্লাশি শুরু করলে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরো একজনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.