এয়ার ফ্রান্সের প্লেনকে পাকিস্তান এয়ারলাইন্সের প্লেনের ধাক্কা

pak-airlines-bg20170104170706টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ে থাকা এয়ার ফ্রান্সের একটি প্লেনকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (পিআইএ) ওই প্লেনের ধাক্কায় এয়ার ফ্রান্সের প্লেনটির উইংয়ের কিছুটা ক্ষতি হয়েছে।

এদিকে মঙ্গলবারের (০৩ জানুয়ারি) ওই ঘটনায় টরেন্টো থেকে লাহোরগামী পিআইএ’র ওই ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়েছে।

ওই ঘটনায় এয়ার ফ্রান্সের প্লেনের ক্ষতিটা সামান্য হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন।

বিষয়টি নিশ্চিত করে পিআইএ’র কর্মকর্তা ডেনিয়েল গিলানি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.