কিরগিজস্তানের মানাস এয়ারপোর্টের কাছে টার্কিশ কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহতের খবর নিশ্চিত করেছে কিরগিজ সরকার।
উদ্ধারকর্মীরা বিধ্বস্ত এলাকা থেকে একজন পাইলটসহ ৩২ জন স্থানীয়দের লাশ উদ্ধার করেছে।
কিরগিজস্তান জরুরি পরিষেবা মন্ত্রণালয় এএফপিকে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে পরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জন।
ঘন কুয়াশার কারণে বিমানটি অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা হয়নি।
হাসপাতাল কর্মীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টার্কিশ এয়ারলাইন্সের অন্তর্ভুক্ত ওই বিমানটি (ফ্লাইট সংখ্যা ‘টিকে৬৪৯১’) বিশকেকে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।