বোমা আতঙ্কে ২৯৯ আরোহীসহ উড়োজাহাজের জরুরি অবতরণ

bombলুফথানসা গ্রুপের সাশ্রয়ী এয়ারলাইন ইউরোউয়িংসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বোমা আতঙ্কে কুয়েতে জরুরি অবতরণ করেছে। ওমানের সালালাহ থেকে জার্মানির কোলনগামী এ বিমানে ২৮৭ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন।

ইরানের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট উড়োজাহাজে বোমা হামলার হুমকি পান। পরে তিনি সেটি ঘুরিয়ে কুয়েতে জরুরি অবতরণে বাধ্য হন।

রোববার এ ঘটনা ঘটেছে বলে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেইউএনএ) জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে কেইউএনএ বলেছে, ‘উড়োজাহাজটিতে একটি বোমা আছে এমন সন্দেহে ফ্লাইটটি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটিতে কোনো বোমা আছে কি না তা নিশ্চিত করতে প্রাথমিক তল্লাশি চালানো হচ্ছে।’

পরে জার্মানি থেকে লুফথানসার একজন মুখপাত্র বলেন, উড়োজাহাজটিতে বোমা থাকার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।

যাত্রীদের কুয়েত থেকে জার্মানি পৌঁছে দেওয়া হবে বলেও জানান লুফথানসা মুখপাত্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.