প্রবাসীদের মরদেহ ইস্যুতে প্রতিমন্ত্রীর স্ট্যাটাস বিভ্রাট ! ওয়েজআর্নার কারা ?

nasimমাঈনুল ইসলাম নাসিম : প্রবাসী বাংলাদেশীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণের দাবী বহুদিন ধরেই এক জ্বলন্ত ইস্যু। বছরের পর বছর ধরে ইউরোপ ও আমেরিকায় স্বয়ং প্রধানমন্ত্রীর কাছেই সরাসরি উত্থাপন করা হয়েছে অত্যন্ত মানবিক এই বিষয়টি। বরফ গলেনি কোন কালেই। সর্বশেষ গতমাসে সুইজারল্যান্ডের ডাভোসেও প্রবাসীদের তেমন কোন সুসংবাদ জানানো হয়নি সরকার প্রধানের তরফ থেকে। ঝুলে থাকা এই ইস্যুতে ৪ ফেব্রুয়ারি শনিবার অনেকটা হঠাৎ করেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেসবুকে তাঁর ইমেইল সম্বলিত একটি স্ট্যাটাস দিয়েছেন। হাজার হাজার লাইক এবং শতশত শেয়ার ও কমেন্টসের ভিড়ে অপ্রিয় কিছু সত্য চাপা পড়ে যাওয়ায় বিশেষ করে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া জুড়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। প্রতিমন্ত্রীর স্ট্যাটাসে উল্লেখিত ওয়েজআর্নারের গোলকধাঁধা নিয়ে লিখতে হচ্ছে তাই বিবেকের দায়বদ্ধতা থেকে।

প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম লিখেছেন, “যদিও খুব সুখকর নয়, একটি বিষয় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই বর্তমান সরকার বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারী খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং সেই সাথে দাফনের খরচও দেয়া হয়। অনেকে আমার সাথে যোগাযোগ করেন, আজকে যেমন জার্মানি থেকে একজনের সহকর্মী একটু আগে ফোন করেছিলেন। যদিও বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজআর্নার্স বোর্ডের এখতিয়ারভুক্ত প্রথমে আপনারা বাংলাদেশ এম্বেসীতে যোগাযোগ করবেন এবং আশানুরূপ সাড়া না পেলে আমাকে sm@mofa.gov.bd তে ইমেইল করে জানাবেন”।

প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভূমিকা অতীতে আশা জাগিয়েছে সন্দেহ নেই। কিন্তু ‘ওয়েজআর্নার’ কারা তা পরিষ্কার করে না বলায় এবং ইমিগ্রান্ট অধ্যুষিত দেশসমূহে বাংলাদেশ দূতাবাসগুলো অন্ধকারে থাকায় সৃষ্টি হয়েছে এই স্ট্যাটাস বিভ্রাট। প্রতিমন্ত্রীর স্ট্যাটাস ভাইরাল হওয়ার পর শনিবার ছুটির দিন হওয়া সত্বেও ব্যক্তিগত যোগাযোগের সুবাদে বিশ্বের নানা প্রান্তে রাষ্ট্রদূতের দায়িত্বরত বেশ ক’জন সিনিয়র কূটনীতিকের সাথে কথা বলি। তাঁরা একবাক্যে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজআর্নার্স

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.