ব্যস্ত সময় পার করছেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট

MarciaBarnicatসিলেট: সিলেটে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ে তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসেন।

এ সময় বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁর সঙ্গে সাক্ষাতে মিলিত হন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ও কর্মকর্তারা।

এরপর ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবস্থিত আমেরিকান কর্ণার পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রদূত।

এছাড়াও তিনি শনিবার বিকেল ৪টায় আমেরিকান কর্ণারে আমেরিকান অ্যালামনাই আসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া পরিচালক তারেক উদ্দিন তাজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। নিরাপত্তা জনিত কারণে সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলেও জানান ‍তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.