ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় এমিরেটসের ব্যবসায় ধস

Boeing 777-200LR Paine Field Exclusively For Emirates Air by Erik Hildebrandt utilizing his own proprietary MachPod aerial imaging system mounted on the Wolfe Air Aviation, Ltd. Lear 25B camera ship.
Boeing 777-200LR Paine Field Exclusively For Emirates Air by Erik Hildebrandt utilizing his own proprietary MachPod aerial imaging system mounted on the Wolfe Air Aviation, Ltd. Lear 25B camera ship.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিষিদ্ধে নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানের ব্যবসায় ধস শুরু হয়েছে। আমিরাতের এই বিমানসংস্থা বলছে, গত জানুয়ারিতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইন্সের বিমানের সিট বুকিং কমেছে। সংযুক্ত আরব আমিরাতের এই বিমানসংস্থার প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার ধকল এখনো কেটে উঠতে পারেননি তারা। বার্লিনে আইটিবি ভ্রমণ মেলায় অংশ নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের প্রেসিডেন্ট টিম ক্লার্ক সাংবাদিকদের বলেন, প্রথম মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে রাতারাতি ৩৫ শতাংশ বুকিং কমে যায়। এটি তাৎক্ষণিক প্রভাব ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.