সিলেটের জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকাল ৩টা ১০ মিনিটে তিনি সভামঞ্চে পৌঁছান।

এর আগে দুপুর ২টা ৫ মিনিটে নগরীর কালেক্টর জামে মসজিদের ইমাম মাওলানা শাহ আলমের কোরআন তেলাওয়াত ও বাবু জয়ন্ত বিজয় চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সভায় শেখ হাসিনা সিলেট বিভাগের ১৯ আসনের নৌকার প্রার্থীদের জন্য নৌকায় ভোট প্রার্থনাসহ সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।

জনসভায় উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান।

জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.