একজন যাত্রী নিয়েই উড়ল উড়োজাহাজ!

একজন যাত্রী নিয়েই উড়ল উড়োজাহাজ!

দিন কয়েক আগে মনে রাখার মতো একটি দিন কাটালেন ফিলিপাইনের লুইজা এরিপ্সে। ফিলিপাইনের দাভাও থেকে ম্যানিলা পর্যন্ত বিমানে ভ্রমণ করেছেন তিনি। তবে যাত্রী হিসেবে লুইজা ছিলেন একা! নিজের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফেসবুকের সেই বার্তায় লুইজা লেখেন, গত ২৪ ডিসেম্বর দাভাও থেকে ম্যানিলাগামী ফিলিপাইন এয়ারলাইন্সের বিমান পিআর ২৮১০-তে উঠে থতমত খেয়ে যান তিনি। কারণ, পুরো বিমানে যাত্রী বলতে ছিলেন একমাত্র তিনিই। কিছুটা ঘাবড়েও যান তিনি। তবে বিমানকর্মীরা তাকে আশ্বস্ত করেন যে ফ্লাইট বাতিল করা হচ্ছে না। শুধু কী তাই, বিমানে রীতিমত সেলিব্রেটির মর্যাদাও পান লুইজা।
বিমানে অবস্থানের সময় বেশ কিছু সেলফিও তোলেন ওই নারী। ছবিগুলোতে দেখা যায় তার পেছনে রয়েছে সারি বাঁধা খালি বিমানের সিট। বিমানের কর্মীদের সঙ্গেও সেলফি তুলেছেন লুইজা। বিমানের কর্মী ও ক্রুরা বেশ খোশমেজাজেই তার সেলফির সঙ্গী হয়েছেন।
সাধারণত যাত্রী সংখ্যা কম হলে, আর্থিক ক্ষতির কথা ভেবে বিমানের ফ্লাইট বাতিল করা হয়। তবে ফিলিপাইন এয়ারলাইন্সের ঘটনাটি একদমই ভিন্ন। অবশ্য তাদের কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি লুইজা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.