উড়োজাহাজের খাবারের রেটিং হবে ইনস্টাগ্রামে

উড়োজাহাজের খাবারের রেটিং হবে ইনস্টাগ্রামে।

ভ্রমণকালে খাবারের আকর্ষণ বেড়ে যায়। প্লেন যাত্রার সময় কোন খাবার, কীভাবে পরিবেশন করা হলো তা নিয়েও আগ্রহ থাকে বেশ। এবার যাত্রীরা খাবারের রেটিংও করতে পারবেন।এ জন্য কাজে দেবে প্লেনে যাত্রীদের তোলা খাবারের ছবি। এতদিন যারা শখ করে খাবারের ছবি তোলার পর সেগুলো দিয়ে কী করবেন তা ভেবে পাচ্ছিলেন না, তাদের জন্য সুখবর এটি।কেননা এমন সব ছবি পোস্ট করার জন্য ইনস্টাগ্রামে আলাদা একটি অ্যাকাউন্টই খুলেছেন হেনরি উ। যিনি নিজেও একজন পর্যটক। গত জুনে পেইজটি খোলার পর এতে যোগ হয়েছে ৩১৮ ছবি।মাটি থেকে ৩৮ হাজার ফুট উঁচুতে এয়ারওয়েজগুলো কী কী খেতে দিলো সেগুলোর ছবিই শুধু অ্যাকাউন্টটিতে পোস্ট করা হয়।ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলে খাবারের ছবি তুলে এয়ারপ্লেনসেলফি নামের অ্যাকাউন্টটিতে ম্যাসেজ করতে পারেন। তারপর প্রকাশের জন্য ছবিটি বাছাই করে পোস্ট করা হলে অন্যেরা তাতে রেটিং দিতে পারবেন। রেটিং হবে এক থেকে ১০ এর মধ্যে।এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাইক পেয়েছে অস্ট্রেলিয়ান এয়ারওয়েজের এক পাইলটের তোলা সালাদের ছবি। ১০ এ ১০ রেটিং প্রাপ্ত ছবিটিতে লাইক পড়েছে ১ হাজারেরও বেশি।

সবচেয়ে কম রেটিং পেয়েছে তিব্বত এয়ারলাইনসের ইকোনোমি ক্লাসের খাবার। স্কুলের টিফিনের বক্সের মতো দেখতে একটি বক্সে করে সাজানো খাবারটির গড় রেটিং ৫ এরও কম।ইকোনোমি ক্লাসের চেয়ে বিজনেস ক্লাসের খাবারের ছবির রেটিং তুলনামূলকভাবে বেশি।হেনরি উ জানিয়েছেন, এখন তার ইনবক্স খাবারের ছবি দিয়ে ভরে গেছে। এত ছবি পোস্ট করার মতো পর্যাপ্ত সময় তার হাতে নেই। তার পেইজটির ফলোয়ার সংখ্যা এখন ১৩ হাজার ২০০।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.