টানা ২৫ দিনের অচলাবস্থায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানখাত

টানা ২৫ দিনের অচলাবস্থায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানখাত।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে টানা ২৫ দিনের অচলাবস্থার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশটির এভিয়েশন খাতে। বন্ধ হয়ে গেছে বিমানবন্দরের কার্যক্রম। কেউ বসে আছেন বেকার। কেউবা আবার কাজ করছেন বিনা পারিশ্রমিকে। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির বিমানখাত।

যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএফএ’র প্রায় ৪ হাজার কর্মীর একজন ব্রেন্ট উইকরেথ। কাজ করেন এভিয়েশনের যাবতীয় বিষয় তদারকির। সেইসাথে পাইলটদের ফ্লাইটের নির্দেশনা দেন, প্রত্যয়ন করেন অভ্যন্তরীণ ও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সব বিষয়। সবসময় কর্মব্যস্ত থাকলেও অচলাবস্থা ঘিরে বিমান চলাচল বন্ধ থাকায় কয়েকদিন ধরে বেকার হয়ে তিনি পার করছেন অলস সময়। যারা কাজ করছেন, তাদের বেতন পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিমান সংশ্লিষ্ট বিভিন্ন খাতে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের অবস্থা এমন। বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, গেলো ২২ ডিসেম্বর অচলাবস্থা শুরুর পর থেকে এখন পর্যন্ত এ খাত সংশ্লিষ্ট ৮ লাখ কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে টানা ২৫ দিন কেন্দ্রীয় সরকার অচল থাকলেও, নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিরোধীরাও এগিয়ে আসেননি সমস্যা সমাধানে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.