আর্জেন্টাইন ফুটবলারসহ মাঝ আকাশ থেকে বিমান নিখোঁজ

আর্জেন্টাইন ফুটবলারসহ মাঝ আকাশ থেকে বিমান নিখোঁজ।

আর্জেন্টাইন ফুটবলারসহ একটি হাল্কা বিমান ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় নিখোঁজ হয়েছে। সোমবার রাতে ফ্রান্স থেকে ইংল্যান্ডের কার্ডিফে যাওয়ার পথে বিমানটি উধাও হয় বলে নিশ্চিত করেছে ফ্রান্স সিভিল এভিয়েশন অথরিটি। বিমানে থাকা আর্জেন্টাইন ফুটবলারের নাম এমিলিয়ানো সালা। তিনি প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটি’র খোলোয়ার।

ফ্রান্সের পুলিশ জানিয়েছে, পিপার মালিবো নামের হাল্কা ওই বিমানে তিনি ছাড়াও আরো দু’জন ছিলেন। বিমানটি ভূমি থেকে ২ হাজার ৩০০ ফিট উপরে উঠার পরই যোগাযোগ হারিয়ে ফেলে। একটি লাইফবোট আর দুটি হেলিকপ্টার দিয়ে বিমানটি খোঁজার চেষ্টা করা হয়েছে।

২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালাকে ফ্রেঞ্চ ক্লাব নান্তের কাছ থেকে ১৫ মিলিয়ন ইউরোতে শনিবার নিজেদের দলে ভিড়িয়েছে কার্ডিফ সিটি।

নতুন ক্লাবে যোগ দেয়ার লক্ষ্যে কার্ডিফে যাওয়ার আগে সামাজিক মাধ্যমে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সালা। একটি পোস্টে তিনি লিখেছেন, নতুন দলের টিমমেটদের সাথে অনুশীলন করতে আমি অধির আগ্রহ নিয়ে আছি। এটা আমার জন্য অনেক বড় সুযোগ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.