ইতালিতে হেলিকপ্টার ও বিমানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফ্রান্স ও ইতালির সীমান্তবর্তী এলাকার আল্পস পর্বতে একটি হেলিকপ্টার ও একটি ছোট বিমানের সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছে। ইতালির পার্বত্য এলাকার উদ্ধারকারী সংস্থা (সিএনএসএএস) এই তথ্য জানায়।

বিবিসির খবরে বলা হয়েছে, আয়োস্তা উপত্যকার লা তুইলে এলাকার রুতোর হিমবাহের ওপরে কখন এই সংঘর্ষটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন এবং আহত অবস্থায়  ২ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, ওই বিমান ও হেলিকপ্টারের যাত্রী কারা ছিলেন এবং ঠিক কি কারণে এই সংঘর্ষ ঘটলো তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.