যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাড়ির ওপর ভেঙে পড়লো বিমান, নিহত ৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়  বাড়ির ওপর ভেঙে পড়লো বিমান। রবিবার ইয়োরবা লিনডাতে বিমানটি ভেঙ্গে পরে।এই ঘটনায় এক পাইলট সহ চারজন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই  ৭০ জনের বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে যায় এবং উদ্ধার প্রক্রিয়া শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইয়োরবা লিনডাতে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়।

সংবাদ মাধ্যমে অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দুইতলা ভবনের দুই নারী এবং দুই পুরুষ নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় দগ্ধ হওয়ায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট একটি বিমান ছিল এটি। বিমানটি শহর থেকে ২০ মাইল দক্ষিণ-পূর্বের স্থানীয় একটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে অরেঞ্জ কাউন্টির কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.