ককপিটে ঢুকে চমকে উঠলেন পাইলট

ককপিটে ঢুকে চমকে উঠলেন পাইলট।

উড়ানের জন্য তৈরি বিমান। যাত্রীরা চলে এসেছেন। পাইলট এসে ককপিটে ঢুকেই চমকে উঠলেন। তাঁর আগেই সেখানে এসে উপস্থিত আরেক অতিথি। ভাবখানা এমন, যেন সেই বিমান চালাবে। কিন্তু তা কী করে সম্ভব। সে যে আস্ত এক লক্ষ্মী প্যাঁচা।

মুম্বই এয়ারপোর্টে সোমবার এমন ঘটনা ঘটেছে জেট এয়ারওয়েজের বিমান বোয়িং ৭৭৭-এ। বিমান সংস্থা সূত্রে খবর, রাতেই কোনও ভাবে ওই লক্ষ্মী প্যাঁচা এসে ঢোকে বিমানের ককপিটে। ককপিটের বাঁ দিকের চেয়ারে, যেখানে কমান্ডার বসেন, সেখানেই বসে ছিল এই লক্ষ্মী প্যাঁচা। এয়ারপোর্টের কাছেই বেশ কিছুটা বস্তি এলাকা রয়েছে। সেখান থেকেই এই লক্ষ্মী প্যাঁচা এসে থাকতে পারে বলে মনে করছে বিমান সংস্থা।

তবে বিমানের মধ্যে এভাবে লক্ষ্মী প্যাঁচার আসা কিন্তু শুভ বলেই মনে করছে বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। বেশ কিছুদিন ধরে জেট এয়ারওয়েজের আর্থিক অবস্থা ভালো নয়। লোকসানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু যেহেতু লক্ষ্মী প্যাঁচা মা লক্ষ্মীর বাহন, তাই তার এভাবে আসা হয়তো নতুন দিনের ইঙ্গিত, এমনটাই ভাবনা বিমান সংস্থার। তাই প্যাঁচাটিকে সাবধানে ককপিট থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

biবাইরে নিয়ে যাওয়া মাত্রই অবশ্য উড়ে গিয়েছে সে। কিন্তু তার আগমনের পর অবশ্য খুশির হাওয়া জেট এয়ারওয়েজের মধ্যে।

গত বছর এই ধরণেরই এক অতিথির আগমন হয়েছিল ইন্ডিগোর এক বিমানে। মদ্যপ অবস্থায় এক ব্যক্তি ককপিটে ঢুকেছিলেন নিজের মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য। তবে তাঁকে অবশ্য খাতির করা হয়নি। ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল বিমান থেকে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.