গ্রিসের ‘সেইন্ট মার্টিন’ এর বিপজ্জনক বিমানবন্দর

গ্রিসের ‘সেইন্ট মার্টিন’ এর বিপজ্জনক বিমানবন্দর।

জায়গাটি গ্রিক দ্বীপ ‘স্কিয়াথোস’। স্থানীয়রা দ্বীপটিকে গ্রিসের ‘সেইন্ট মার্টিন’ বলে। পৃথিবীর অনেকগুলো সুন্দর দ্বীপের মধ্যে অন্যতম এটি। তবে, এই দ্বীপের নামে অবস্থিত স্কিয়াথোস এয়ারপোর্টটি মোটেই সুখকর নয়।
কেননা, পৃথিবীজুড়ে যতগুলো সরু এবং বিপজ্জনক বিমানবন্দর রয়েছে তার মধ্যেই রয়েছে ‘স্কিয়াথোস এয়ারপোর্ট’। অ্যামুজিং প্ল্যানেটের বরাতে জানা যায়, স্কিয়াথোস এবং লাজারেটা নামে ছোট দুটি দ্বীপের সমন্বয়ে বানানো হয়েছে এয়ারপোর্টটি।
সেখানে শুধু বোয়িং ৭৫৭-২০০ সাইজের বিমান অবতরণ করতে পারে। মাত্র এক কিলোমিটার রানওয়ের মধ্যে বিমানের অবতরণ খুব সহজ ব্যাপার নয়। আর অভিজ্ঞতা না থাকলে তো অবতরণ সম্ভবই নয়। তবুও ঝুঁকি নিয়েই প্রতিবছর এখানে ঘুরতে আসেন পৃথিবীর উৎসুক ভ্রমণপিপাসুরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.