বাংলাদেশ ও আরব আমিরাতের সমঝোতা স্মারক স্বাক্ষর

বিদ্যুৎ খাতে বিনিয়োগ, মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ সংক্রান্ত চারটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।

আবুধাবির সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ১৭ ফেব্রুয়ারি, রোববার দুপুরে সমঝোতা স্মারকে সই করে দুই দেশ।

এরআগে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন আরব আমিরাতের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী সুলতান আল মনসুরী।

এ সময় দুদেশের বাণিজ্য সম্পর্ককে এগিয়ে নিতে যৌথ বাণিজ্য কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়। এর আগে সকালে আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা-আইডিএক্সে যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের জার্মানি সফর শেষে স্থানীয় সময় সকাল ৭ টায় আবুধাবি পৌঁছায় প্রধানমন্ত্রী|

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.