এমিরেটসের এক্সপো ২০২০ থিম-ভিত্তিক প্লেনের মডেল উদ্বোধন

এমিরেটসের এক্সপো ২০২০ থিম-ভিত্তিক প্লেনের মডেল উদ্বোধন।

এমিরেটস অফিসিয়াল স্টোর সংগ্রহকারীদের জন্য এক্সপো ২০২০ থিম-ভিত্তিক সীমিত সংখ্যক উড়োজাহাজ মডেল বাজারে ছেড়েছে। এমিরেটসের এয়ারবাস এ-৩৮০ এবং বোয়িং-৭৭৭ উড়োজাহাজের অবিকল এ মডেলগুলোতে ৩টি থিম-কালারে এক্সপো ২০২০ এর লোগো স্থান পেয়েছে।

মডেল রেপ্লিকাগুলো ফাপা প্লস্টিক, নিরেট (সলিড) এবং ডাই-কাস্ট মেটাল ভার্সনে পাওয়া যাচ্ছে। এমিরেটস বহরে সীমিত সংখ্যক এ-৩৮০ এবং বোয়িং-৭৭৭ লিভেরিতে যে তিন কালারের বিষদ গ্রাফিক্স শোভা পাচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ পুনঃরাবৃত্তি ঘটেছে মডেল রেপ্লিকাগুলোতে।

এক্সপো ২০২০ থিম-ভিত্তিক উড়োজাহাজ মডেলগুলো সংযুক্ত আরব আমিরাতে সকল এমিরেটস অফিসিয়াল রিটেইল স্টোর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত এমিরেটস অফিসিয়াল স্টোর শপ এবং এমিরেটসের অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। নির্বাচিত কিছু এয়ারক্র্যাফট মডেল মার্চ মাস থেকে এমিরেটস ফ্লাইটেও বিক্রি করা হবে।

এক্সপো ২০২০ এর অফিসিয়াল পার্টনার হিসেবে এমিরেটস তাদের বহরের ৪০টি উড়োজাহাজকে ৩টি ভিন্ন এক্সপো ২০২০ ডিক্যাল ডিজাইনে সাজিয়েছে। এক্সপোর মূল ৩টি থিম হলো- অপরচুনিটি (কমলা রঙ), মোবাইলিটি (নীল রঙ) এবং সাসটেইনেবিলিটি (সবুজ রঙ)।

মধ্যপ্রাচ্য/ উত্তর আফ্রিকা অঞ্চলে প্রথম বারের মতো অনুষ্ঠিতব্য এক্সপো ২০২০ দুবাই এর প্রতিপাদ্য বিষয় হলো ‘কানেক্টিং মাইন্ডস, ক্রিয়েটিং দা ফিউচার’। এক্সপো ২০২০ আগামি ২০ অক্টোবর ২০২০ থকে ১০ এপ্রিল ২০২১ পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.