ট্রিনিটি উপসাগরে পণ্যবোঝাই জেট বিমান বিধ্বস্ত, নিহত ৩

ট্রিনিটি উপসাগরে ভেঙে পড়ল পণ্যবোঝাই জেট বিমান, নিহত ৩।

মিয়ামি থেকে হিউস্টনের দিকে রওনা দিয়েছিল অ্যাটলাস এয়ারের উড়ান নম্বর ৩৫৯১-এর একটি পন্যবোঝাই জেট বিমান ৷ বিমান ৪৮ কিলোমিটার দক্ষিণপূর্বে থাকা অবস্থায় যোগাযোগ হারিয়ে নিখোঁজ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), খবর  রয়টার্সের।

এরপরেই জানা যায় আমেরিকার টেক্সাস ডিস্ট্রিক্টের আনাহুয়াকের কাছে ট্রিনিটি উপসাগরে ভেঙে পড়ল পণ্যবোঝাই একটি জেট বিমান। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শনিবার। বিমানে প্রচুর মালপত্র ছাড়া ছিলেন তিনজন বিমানকর্মী। তাঁরা সকলেই মৃত বলে জানানো হয়েছে ৷ তবে তাঁদের সনাক্ত করা যাচ্ছে না বলে জানা গিয়েছে ৷

শনিবার বিকেলে মায়ামি থেকে হাউস্টনগামী অ্যাটলাস এয়ারের উড়ান নম্বর ৩৫৯১–র সঙ্গে সব রকম বেতার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই সংস্থাকে সতর্কতামূলক নোটিস জারি করেছিল এফএএ।

হথর্ন জানিয়েছেন, বিমান নাক বরাবর উপসাগরের যেখানে পড়েছে, সেখানে জল মাত্র পাঁচ ফুট গভীর। তবে বিমানের ধ্বংসাবশেষ উপসাগরের প্রায় তিন মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। জলে ছড়িয়ে পড়ে প্রচুর বাক্স, প্যাকেট। খবর পেয়েই টেক্সাসের সাধারণ নিরাপত্তা বিভাগ, হাউস্টন পুলিশ এবং বেটাউন পুলিশ এবং তাদের ডুবুরি বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.