ভারতীয় সেই পাইলটকে ছেড়ে দিচ্ছে পাকিস্তান

ভারতীয় সেই পাইলটকে ছেড়ে দিচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে আগামীকাল (শুক্রবার) ছেড়ে দেয়া হবে।
পাকিস্তানী সংসদের এক যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সময় তিনি এই ঘোষণা করেন।
তিনি বলেন, বিতর্কিত কাশ্মীর প্রশ্নে উত্তেজনার পটভূমিতে দু’পক্ষের মধ্যে শান্তির আকাঙ্ক্ষায় ঐ পাইলটকে মুক্তি দেয়া হচ্ছে।
ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার আভিনন্দন ভার্থামানের মিগ-২১ জেট বিমানটি পাকিস্তান গতকাল (বুধবার) গুলি করে ভূপাতিত করে এবং তাকে আটক করে।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ্ মেহ্‌মুদ কুরেশি ইঙ্গিত করেছিলেন যে, ভারতীয় পাইলটের মুক্তির প্রশ্নে তারা আলোচনা করতে প্রস্তুত।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ঘোষণা সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.