বিমানে দূর্নীতি করে মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে কতিপয় শীর্ষ কর্তা ও বোর্ড মেম্বার

দুদকের প্রতিষ্ঠানিক টিমের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায়,   বিমান, বিমানের স্পেয়ার্স, গ্রাউন্ড হ্যান্ডলিং ইকুইপমেন্টস বড় অংকের ক্রয় এবং বিমান লিজের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়ে থাকে। কম্পিউটার-নেট সর্বস্ব কিছু মধ্যস্বত্বভোগী ফার্ম এ সব ক্রয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান এবং বিমানের সাথে লিয়াজোঁ করার নামে উর্দ্ধতন কর্মকর্তা ও কতিপয় বোর্ড পরিচালককে অনৈতিকভাবে কনভিন্স করে যোগসাজশীভাবে মিলিয়ন ডলার হাতিয়ে নেয়। বড় অংকের অর্থ লগ্নি করে এ সব ফার্ম দরপত্রের স্পেসিফিকেশন কর্মকর্তাদের মাধ্যমে এমনভাবে নির্ধারণ করে যাতে পছন্দসই কোম্পানি কাজ পায়। প্রাক্কলিত মূল্য প্রকৃত মূল্যের চেয়ে অনেক বেশী দেখানোর  ব্যবস্থা করে নেয়। ফলে নিন্মমানের ইকুইপমেন্ট ২/৩ গুন উচ্চমূল্যে ক্রয় করতে হয়। বিমানের অনেক উর্দ্ধতন কর্মকর্তা এবং বোর্ড ডাইরেক্টর এ সব ফার্মের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মালিকানা/লভ্যাংশের অংশীদার বলে  প্রাথমিকভাবে জানা গেছে।  প্রতিবেদনে বলা হয়, বিমান লিজের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী ফার্ম কর্তৃক প্রভাবিত হয়ে এমন শর্তে লিজ নেয়া হয় যাতে, বাংলাদেশ বিমানকে হাজার কোটি টাকা লোকসান শুনতে হয়। ইঞ্জিনের মেজর চেক-সাইকেল, এক্সপায়ারি ইত্যাদি হিসেবে না নিয়ে ইতঃপূর্বে বিমান লিজ নেয়ার কারণে মেয়াদ শেষে হাজার কোটি টাকা দিয়ে নতুন ইঞ্জিন প্রতিস্থাপন করে বিমান ফেরত দিতে হয়েছিলো। এমনভাবে দরপত্র আহবান করা হয়, যখন ভালো কোম্পানির হাতে লিজ দেয়ার মতো বিমান থাকে না। বাধ্য হয়ে বেশী মূল্যে অসাধুদের পছন্দের কোম্পানি হতে নিন্মমানের বিমান লিজ নিতে হয়।এসব বিষয়ে প্রতিবছর অভ্যন্তরীণ ও সরকারি নিরীক্ষাদল কর্তৃক অজ¯্র আপত্তি প্রদান করা হলেও শেষ পর্যন্ত তা অনিস্পন্নই থেকে যায়।

ড. মোজাম্মেল হক খান বলেন, ‘সরকারি সেবা প্রদানের প্রক্রিয়াকে পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে ঘুষ-দুর্নীতি, দীর্ঘসূত্রিতা এবং জনহয়রানি বন্ধে দুর্নীতি কমিশন গঠিত টিম এ পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংক্রান্ত প্রতিষ্ঠানিক টিম আটটি দুর্নীতির উৎস খুঁজে পেয়েছে। সেগুলো হচ্ছে- বিমান ক্রয় ও বিমান লিজ খাতে দুর্নীতি, রক্ষণাবেক্ষণ ও ওভারহোলিং খাতে দুর্নীতি, গ্রাউন্ড সার্ভিস খাতে দুর্নীতি, কার্গো আমদানি রফতানি খাতে দুর্নীতি, বিমান ফুড ক্যাটারিং খাতে দুর্নীতি ইত্যাদি। এসব দুর্নীতি প্রতিরোধে কমিশন ৮ দফা সুপারিশ পেশ করেছেন বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.