দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গার মে ফ্লাওয়ার নামক স্থানে ৫ মার্চ মঙ্গলবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশি।

সে সময় ডাকাতের গুলিতে আহত হয়েছেন সফিকুল আলম শাহেদ নামে তার এক ঘনিষ্ঠ আত্মীয়। শফিকুল আলাম শাহেদ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহত দেলোয়ার হোসেনের বাড়ি ফেনী সদর থানার উত্তর চনুয়া গ্রামে। তার পিতার নাম নূর আহমেদ।

আহত শফিকুল আলম শাহেদের বাড়ি ফেনীর শিবপুরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.