শরীরের বাড়তি ওজনে চাকরি গেল ১৮শ’ বিমানবালার

শরীরের বাড়তি ওজনে চাকরি গেল ১৮শ’ বিমানবালার।

১৮শ’ বিমানবালাকে ছাঁটাই করেছে ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন’ (পিআইএ)। অতিরিক্ত ওজনের কারণে তাদের ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

১ জানুয়ারি সংস্থাটির ক্যারিয়ার জেনারেল ম্যানেজার আমির বশির স্বাক্ষরিত এক আদেশে একথা বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, প্রতি মাসে পাঁচ পাউন্ড করে ওজন কমাতে হবে কেবিন ক্রুদের।
এর ফলে ৬ মাসে যদি ৩০ পাউন্ড কমে তবেই তারা বিমানে দায়িত্ব পালনে সক্ষম হবেন। সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইতিমধ্যেই সব কেবিন ক্রুদের ওজন পরীক্ষা করে তা প্রকাশ করা হয়েছে।
এমনকি এখন থেকে কেবিন ক্রুদের ওজন নিয়মিতভাবেই পরীক্ষা করা হবে এবং তা রক্ষণাবেক্ষণ করা হবে। এছাড়াও ওজন যাতে বাড়তে না পারে সেজন্য প্রতি মাসে গ্রুমিং সেলেও নিয়ে যাওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.