চীনের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

চীনের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত।

চীনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে। দেশটির হাইনান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে প্রশিক্ষণের সময় এ দূর্ঘটনা ঘটে। চীনা সেনাবাহিনীর ওয়েবসাইট পিএলএ মাইক্রোব্লগ জানিয়েছে, মঙ্গলবার হাইনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত লেডংয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিমান দুর্ঘটনার কারণে অন্য কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। তবে বিমানটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি দেশটির সেনাবাহিনী।

দক্ষিণ চীন সাগরের হাইনানে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। সে কারণেই সাগরটি চীনের দখলে রয়েছে বলে দাবি তাদের। আঞ্চলিক অন্য সরকারগুলো তাদের এ দাবি মানতে রাজি নয়।

উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন নৌবাহিনীর একটি গোয়েন্দা বিমানের সঙ্গে চীনের যুদ্ধবিমানের সংঘর্ষ হলে বিমানটি হাইনানে জরুরি অবতরণ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.