পোশাকে আপত্তি, উড়োজাহাজ থেকে নেমে যেতে বলা হলো যাত্রীকে

পোশাকে আপত্তি, উড়োজাহাজ থেকে নেমে যেতে বলা হলো যাত্রীকে।

খোলামেলা পোশাকে বিমানে চড়া যাবে না। যাত্রীদের সেকথাই জানিয়েছিল ব্রিটেনের থমাস কুক এয়ারলাইনস। বার্মিংহামের বাসিন্দা ২১ বছরের এমিলি ও কন্নর পরেছিলেন কমলা রঙের প্যান্ট এবং কালো রঙের স্প্যাগেটি স্ট্যাপ ক্রপ টপ। এমন পোশাকে বিমানে যাওয়া যায় না বলে আপত্তি জানায় থমাস কুক এয়ারলাইনস।

বার্মিংহাম থেকে ক্যানারি দ্বীপে যাওয়ার জন্য বিমানে চেপেছিলেন এমিলি। এই পোশাক পরায় বিমান বন্দরে অন্য এক যাত্রীও তাকে হেনস্থা করে। বিমানের ক্রুর সামনেই তাকে হেনস্থা করা হলেও কোনো পদক্ষেপ করা হয়নি। উল্টো বলা হয়, গা ঢেকে আসুন তবে বিমানে উঠবেন। না হলে বিমান থেকে নেমে যান।

এমিলির অভিযোগ, ‘বিমান বন্দরে ঢোকার পর থেকে কেউ কোনো রকম আপত্তি জানায়নি তার পোশাক নিয়ে। থমাস কুক এয়ারলাইনস বিমানকর্মীদের আপত্তি শোনার পর বিমানে উঠে অন্য যাত্রীদের কাছে এমিলি জানতে চেয়েছিলেন তার পোশাকে কারোর কোনো আপত্তি আছে কিনা। তাতে অবশ্য কেউ আপত্তি জানায়নি। কিন্তু তাদের মধ্য থেকে এক বয়স্ক যাত্রী তাকে হেনস্থা করেন এবং বলেন জ্যাকেট পরে আসুন।

অবশেষে বাধ্য হয়েই জ্যাকেট পরে বিমানে বসেন এমিলি। কিন্তু তার পরেও বিমানে ক্রু মেম্বাররা তার সঙ্গে অশালীন আচরণ করে চলেন বলে অভিযোগ করেছেন এমিলি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.