বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’

আগামী বৃহস্পতিবার, ২১ মার্চ থেকে রাজধানির প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা- ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলি এম.পি সকাল ১১.০০টায় মেলার আনুষ্ঠানিক উদবোধন করবেন।

শীর্ষস্থানীয় ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো এ মেলার আয়োজন করছে। দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ‘নভোএয়ার’ টাইটেল স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করছে। পার্টনার হিসেবে সহায়তা প্রদান করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং মিচুয়াল ট্রাস্ট ব্যাংক। এবারের পর্যটন মেলার পার্টনার কান্ট্রি হিসেবে যুক্তহয়েছে নেপাল।

এবারের পর্যটন মেলায় বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালেশিয়ার জাতীয়পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেরশের ৪১টি প্রতিষ্ঠান ৫টি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

২১-১৩ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত মেলায় ভিসিট করা যাবে। প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৩০ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.