দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকালে যাত্রীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আসা-যাওয়ার ক্ষেত্রে হ্রাসকৃত মূল্যে উবার সেবা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের ৫০টির অধিক গন্তব্য থেকে ভ্রমণকারী যাত্রীরা আগামী ১৮ জুন পর্যন্ত এই সুবিধা পাবেন।
ঢাকা থেকে ভ্রমণকারী এমিরেটসের ইকোনমি ফ্লেক্স প্লাস এবং ইকোনমি ফ্লেক্স যাত্রীরা এমিরেটসের ওয়েবসাইটের মাধ্যমে এই অফারটি লাভ করতে পারেন। ইকোনমি ফ্লেক্স প্লাস যাত্রীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের ভেতর যেকোন গন্তব্যে দুটি ফ্রি রাইড পাবেন। তবে ভাড়ার পরিমাণ হতে হবে অনূর্ধ্ব ২ হাজার ৭০০ টাকা। অন্যদিকে ইকোনমি ফ্লেক্স যাত্রীদের উপরোল্লিখিত দুটি রাইডের ক্ষেত্রে ৫০ শতাংশ মূল্যছাড় দেয়া হবে, তবে এই মূল্যছাড়ের পরিমাণ ১ হাজার ৩৫০ টাকার বেশি হবে না।
ইকোনমি শ্রেণিতে ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা এয়ারলাইনের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় ৪ হাজারের অধিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ছায়াছবি, মিউজিক ও টিভি প্রোগ্রাম উপভোগ করার পাশাপাশি আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ করার জন্য ২০ এমবি পর্যন্ত সৌজন্যমূলক ওয়াই-ফাই ড্যাটা পেয়ে থাকেন।